মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে যে কথা হলো

 পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে।



রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।


পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। কিছুক্ষণ আগে তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিপ্লবী পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেসব বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে।

বিস্তারিত::

https://draft.blogger.com/blog/post/edit/1742785447643186150/6061072778330243913?hl=en-GB

Comments

Popular posts from this blog

মার্কিন প্রতিনিধি পরিষদে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে পারে এমন বিলের উপর ভোটাভুটি আজ

Taliban মন্ত্রীর দিল্লি সফর: ভারতীয় বিনিয়োগ ও পণ্যের জন্য আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান”

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৪; গাজায়ও চলছে তীব্র বিমান আক্রমণ