ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পতাকা অবমাননার ষড়যন্ত্রের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
শনিবার (৯ নভেম্বর) রাতে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে মিছিলের ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছিল। বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে এই অপতৎপরতা পরিকল্পনা করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুচক্রী মহলের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারী মহলের যে কোনো চক্রান্ত রুখে দিতে সর্বদা তৎপর রয়েছে, যোগ করেন ডিএমপির এই কর্মকর্তা। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ জোগানদাতা এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

Comments
Post a Comment