ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না বিচারিক আদালতের ৫০ জন বিভাগীয় কর্মকর্তা।

 বাংলাদেশের বিচারিক আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা আর ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন না।


রোববার এ বিষয়ে অনুমতি সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।


গত ৩০ ডিসেম্বর, ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য ৫০ জন কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়েছিল। এই অনুমতি সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে দেওয়া হয়।


বাতিল করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণের জন্য দেওয়া পূর্ববর্তী অনুমতি বাতিল করা হলো।


প্রশিক্ষণের অনুমতি-সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার বহন করবে ভারত সরকার, এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।



Comments

Popular posts from this blog

মার্কিন প্রতিনিধি পরিষদে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে পারে এমন বিলের উপর ভোটাভুটি আজ

Taliban মন্ত্রীর দিল্লি সফর: ভারতীয় বিনিয়োগ ও পণ্যের জন্য আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান”

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৪; গাজায়ও চলছে তীব্র বিমান আক্রমণ